প্রকাশিত: ০৭:১২, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৭:৪৩, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৭:৪৩, ২৯ এপ্রিল ২০১৯
বোরকা নিষিদ্ধ করলো শ্রীলঙ্কা
আন্তর্জাতিক: সম্প্রতি শ্রীলংকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার জেরে নিরাপত্তার কথা ভেবে দেশটিতে বোরকা পরিধান নিষিদ্ধ করেছে শ্রীলংকা। গত রবিবারে দেশটির প্রধানমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানাননো হয়।
বিবৃতিতে বলা হয়, শ্রীলংকার নারীরা এখন থেকে আর বোরকা, নেকাব বা মুখ ঢেকে রাখা যায় এমন কোন পোশাক পরিধান করতে পারবেন না। আজ থেকে এটি কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা শ্রীলংকার স্বার্বিক নিরাপত্তার কথা ভেবে বোরকা পরিধান নিষিদ্ধ করা হয়েছে। তবে এক্ষেত্রে নারীরা হিজাব পড়তে পারবেন।
গত ২১ এপ্রিল তিনটি চার্চ ও চারটি অভিজাত হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় মহিলারাও জড়িত ছিলেন বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। ওই দিনের হামলায় হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক। পরে এই হামলার দায় স্বীকার করে ইসলামি জঙ্গী গোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করে।
২১ এপ্রিলের জঙ্গি হামলার পর দেশজুড়ে কড়া অভিযানে নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
তথ্য সূত্র: সিএনএন, ডেইলি মেইল।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























