ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১১:৩৪, ২৭ মে ২০১৯
আপডেট: ১১:৩৪, ২৭ মে ২০১৯

ছোট ফ্লাটেই করুন সবজি চাষ

আই নিউজ ডেস্ক:  জায়গার অভাবে বাগান তৈরী করতে পারছেন না?  আপনি  কোনো আবাসিক এলাকার বাসিন্দা কিংবা আলিশান অ্যাপার্টমেন্টবাসী তাই ইচ্ছে থাকা স্বত্বেও করতে পারছেন সখের বাগান কিন্ত সুখবর হলো আপনি চাইলে স্বল্প পরিসরেই বাগান তৈরি করতে পারবেন।আজকের আয়োজনে ছোট পরিসরে কিভাবে এবং কোন কোন সবজি , ফলমূল বা উদ্ভিদ দিয়ে শখের বাগান করতে পারেন তা নিয়ে থাকছে বিস্তারিত। ১. টমেটো বিষ্ময়কর হলেও সত্য যে টমেটো একপ্রকার ফল। তা সত্ত্বেও যখনই কেউ সবজি বাগান করার পরিকল্পনা করেন সবার আগে তখন যে সবজির কথা মনে পড়ে সেটা হলো টমেটো। ছোট টবে বা পাত্রে টমেটো রোপণে সবচেয়ে বেশী অসুবিধা পড়তে হয় জলসেচনে। টমেটো গাছে নির্দিষ্ট পরিমাণ পানি দরকার যার সবটাই মাটি শোষণ করে নেবে।
টবে চাষকৃত টমেটো গাছ; Image Source: pixel.com তার চেয়ে বেশি পানি বরং শেকড় পচনে সাহায্য করে। আবার পরিমাণের চেয়ে কম পানির কারণে হয়তো মারা যেতে পারে আপনার গাছটি। সেজন্য আপনাকে টবে থাকা মাটি মিশিয়ে নিতে হবে। সাধারণত শীতকালীন সবজি হলেও টমেটোর চাহিদা সারাবছরই দেখা যায়। যেকোনো সময় অতিথি আপ্যায়নে একটু সালাদ হিসেবে কিংবা ব্যক্তিগত রূপচর্চায় টমেটোর বহুমুখী ব্যবহার প্রচলিত। তাই চারা হিসেবে বারমাসী টমেটোর জাত বেছে নেয়াই বুদ্ধিমানের কাজ।

২. মরিচ

আপনি চাইলেই একটি টবে বিভিন্ন ধরনের মরিচ গাছ লাগাতে পারবেন। সেক্ষেত্রে কাঁচামরিচ, গোলমরিচ কিংবা কামরাঙ্গা মরিচ রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। প্রথমত আপনাকে সঠিক মাপের টব বা পাত্র বাছাই করতে হবে (কমপক্ষে ১২ ইঞ্চি গাছের জন্য দুই গ্যালন পরিমাপের টব) এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাটিকে আর্দ্র করে নিতে হবে।
টবেই হতে পারে মরিচ চাষ; Image Source: gardeningsoul.com যদি হাত দিয়ে মনে হয় মাটি ভেজেনি তবে আরো কিছুটা পানি দিন। সবশেষে কতটুকু সার ব্যবহার করবেন সেদিকটায়ও খেয়াল রাখতে হবে। মরিচ গাছে পানি ব্যবহারে সতর্ক হোন। সাধারণ মরিচের জাত এবং আবহাওয়া ভেদে পানি ব্যবহারে তারতম্য দেখা যায়। অতিরিক্ত পানি মরিচের জন্য ক্ষতিকারক বলে পরীক্ষিত।

৩. শিম

টবে শিম চাষ করতে হলে সবার আগে আপনাকে নজর দিতে হবে পাত্রের সাইজের উপর। অধুনা প্রজাতির বিদেশী শিমের থেকে দেশি শিমের জন্য মাটির গভীরতা বেশি প্রয়োজন। যেকোনো প্রকার বিদেশি শিমের ক্ষেত্রে প্রজাতি ভেদে মাটির গভীরতা ৯ থেকে ১২ ইঞ্চি হওয়া প্রয়োজন। দেশি শিমের ক্ষেত্রে যা কয়েক ইঞ্চি বেড়ে যাবে। আরেকটি দিক যারদিকে নজর না দিলেই নয় সেটা হলো সারের উপযুক্ত ব্যবহার।
টবে লাগানো শিম গাছ; Image Source: pinterest প্রতিমাসে আর্দ্র মাটিতে আপনি কতটুকু সার ব্যবহার করছেন তার উপরে নির্ভর করবে আপনার শিম গাছটির সুস্থতা। শিমও শীতের সবজি। তবে রোগীর পথ্য হিসেবে ব্যবহার করার জন্য, বিশেষ করে বহুমূত্র রোগীর জন্য শিম অত্যন্ত স্বাস্থ্যকর। তাই শিমের জাত সম্পর্কে আগে সম্যক জ্ঞান রাখুন।

 ৪. শসা

শসার মৌসুমি চাহিদা মেটাতে পারেন নিজেই; Image Source: gardeningsoul.com ছোট টব বা পাত্রে শসা চাষের ক্ষেত্রে উন্নত প্রজাতির বিদেশী শসার চেয়ে উত্তম কিছু নেই। মাটি ঝালাইয়ের পূর্বে জেনে নিতে হবে আপনার শসা কোন প্রজাতির এবং তার ধারণানুযায়ী করতে হবে পরিচর্যা। গাছে পানি দিতে হবে পরিমাণমতো। শসা লতানো উদ্ভিদ হওয়ার কারণে আপনার ছাদে হয়তো মাচা ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে মাচা জাতীয় অন্য কোনো সবজি চাষেও আপনার সাহায্য হবে যেমন লাউ বা কুমড়ো।

 ৫. লেটুস

শৌখিন সবজি হিসেবে লাগাতে পারেন লেটুস; Image Source: pinterest ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা টবে আপনি সহজেই বিভিন্ন প্রজাতির লেটুস চারা লাগাতে পারবেন। যেহেতু লেটুস গাছ প্রচুর পরিমাণ পানি শোষণ করে সেক্ষেত্রে মাটিকে সবসময় রাখতে হবে আর্দ্র। তবে সেটা যেন আর্দ্র থেকে স্যাঁতসেঁতে না হয়ে যায় সেদিকটাও কড়া নজর থাকা চাই। নচেৎ টমেটো গাছের ন্যায় শেকড়ের ব্যাপক ক্ষতি হতে পারে। টবের অতিরিক্ত পানি শোষণক্ষমতা তাই নিশ্চিত করা উচিত আগেভাগেই। সর্বোপরি খোলামেলা, সুস্থ পরিবেশে প্রাণখুলে বাঁচতে দিন আপনার লেটুস গাছটাকে।

৬. গাজর

কাঠের বাক্সে চাষ করা গাজর; Image Source: gardening.com টবে গাজর চাষের ক্ষেত্রে লম্বা এবং চিকন গাজরের চেয়ে গোলাকার ও ছোট প্রজাতির গাজর চাষ করা উচিত। স্বল্প পরিসরে এদের বৃদ্ধি সাধারণত গতিশীল হয়। একইভাবে আপনাকে প্রথমেই টবে মাটি দিয়ে পরিপূর্ণ রাখতে হবে। মার্চ মাস গাজর চাষের উপযুক্ত সময় সেক্ষেত্রে সেই সময়টায় চারা রোপণ করে রাখলে ভালো হয়। প্রতিটি চারার মধ্যবর্তী দূরত্ব হতে হবে তিন ইঞ্চি। পর্যাপ্ত আলো এবং পানির বদৌলতে গাজরের সুবৃদ্ধি আপনি আশা করতেই পারেন ।

৭. বেগুন

বেগুনের চাষ হতে পারে ছোট টবেই; Image Source: gardeningsoul.com বেগুন চাষের ক্ষেত্রে এঁটেল মাটি জোগাড় করতে হবে। টবে বীজ রোপণের একমাস পর চারা লাগাতে হবে। চারায় যেন আগাছা না জন্মে সেজন্য নিয়ম করে মাটি আলগা করে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এবং টবে যাতে পানি জমে সেজন্য দুই তিন সপ্তাহ পরপর গাছের গোড়া থেকে জমে যাওয়া পানি ফেলে দিতে হবে। বেগুনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বেগুনে পোকার আক্রমণ হয় বেশি। তাই বেগুন চাষের ক্ষেত্রে আপনাকে বাড়তি কিছু ঝামেলা পোহাতে হতে পারে।

 ৮. পেঁয়াজ

পেঁয়াজের উৎপাদন হতে পারে নিজের ঘরে; Image Source: story-krin.com প্রথমেই মাঝারি সাইজের একটি টব বাছাই করুন যেখানে একসাথে ৫০টি পেঁয়াজ গাছ লাগানো সম্ভব। অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য টবে কোনোরকম ব্যবস্থা আছে কিনা সেদিকটাতেও খেয়াল রাখতে হবে। প্রতি সপ্তাহেই পেঁয়াজের জন্য ২-৩ ইঞ্চি পানি প্রয়োজন হয়। মাটির নিচে পেঁয়াজ এবং উপরের দিকে পেঁয়াজপাতা দুটিই একই যত্নে সাবলীলভাবে বেড়ে উঠে বলে এতে বেশ সময় ও শ্রমের সাশ্রয় ঘটে।
নিজের সবজির চাহিদা নিজেই মেটাতে পারেন; Image Source: pixel.com বর্তমানে উচ্চমূল্যের বাজারে নিজের পরিশ্রমে গড়ে তোলা সবজি আপনার জন্য হবে বাড়তি একটি সুবিধাজনক বিনিয়োগ। তবে ছাদে সবজি বাগানের জন্য অবশ্যই বারমাসি বীজ বেছে নিতে ভুল করবেন না। এতে যেকোনো প্রয়োজনে বাগান হয়ে উঠবে প্রয়োজনীয় সুপারশপ।  
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়