প্রকাশিত: ০৪:৪৫, ২ মে ২০১৯
আপডেট: ০৭:০৭, ২ মে ২০১৯
আপডেট: ০৭:০৭, ২ মে ২০১৯
বিশ্বের সবচাইতে দামি গাড়িটি ক্রিশ্চিয়ান রোনালদোর!
স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ঝাকঝমক জীবনের যাপনের কথা আমরা অনেকেই জানি। বিশেষ করে বিলাসবহুল বাড়ি এবং অত্যাধুনিক গাড়ি এই দুইয়ের প্রতি একটা বিশেষ টান রয়েছে এই পর্তুগীজ তারকার। আর তাই গাড়ির প্রতি ভালোবাসা থেকেই এবার রোনালদোর গ্যারেজে যুক্ত হয়েছে বিশ্বের সবচাইতে অত্যাধুনিক গাড়ি। শুধু অত্যাধুনিক নয়, বলতে হয় বিশ্বের সবচাইতে দামি গাড়িটির মালিক এখন ক্রিশ্চিয়ান রোনালদো! কেণোণা এঈ গাড়িটি ক্রয় করতে তাকে গুণতে হয়েছে ১১ মিলিয়ন ইউরো অর্থাৎ ৯.৪৯ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৪ কোটি টাকা।
রোনালদোর নতুন গাড়িটি ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাত্তির ‘লা ভোইতুরে নইর’ মডেলের।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল দাবি করছে, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গাড়ি।
রোনালদোর গাড়িটি ঘণ্টায় ২৬০ মাইল পর্যন্ত স্পিড তুলতে সক্ষম। বুগাত্তি টাইপ ৫৭ এসসি আটলান্টিক মডেলের অনুকরণ করে বানানো এটি চতুর্থ গাড়ি। এর আগের তিনটি গাড়ি ১৯৩৬ ও ১৯৩৮ সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। এতে ‘৮.০ লিটার টার্বোচার্জড ডব্লিউ১৬’ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
২০১৯ সালে জেনেভা মোটর শোতে বুগাত্তির গাড়িটি প্রথম প্রদর্শন করা হয়েছিল। ফরাসি গাড়ি উৎপাদনকারী কোম্পানিটির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিলাসবহুল সুপারকারটির একটি মাত্র প্রোটোটাইপ নির্মাণ করা হয়। এবার সেটাই কিনে নিয়েছেন রোনালদো।
তবে গাড়ির মালিকানা পেলেও এখনই অবশ্য চালানোর অনুমতি পাচ্ছেন না রোনালদো। কারণ এখনো গাড়িটির কিছু কাজ বাকি আছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে গাড়িটির সম্পূর্ণ মালিকানা বুঝে পাবেন তিনি। এরপর এই গাড়িটি রাস্তায় নামাতে পারবেন রোনালদো।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























