ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৬:০৯, ২৭ মে ২০১৯
আপডেট: ০৯:৫৪, ২৭ মে ২০১৯

মালিবাগে বিস্ফোরণ, আইএস’র দায় স্বীকার

আইইনউজ ডেস্ক: গতকাল রোববার (২৬মে) রাতে ঢাকার মালিবাগে পুলিশের একটি গাড়ির কাছে  বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিরা হলেন এএসআই রাশেদা আক্তার (২৮) ও রিকশাচালক লাল মিয়া (৫৫)। আহতদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড নজরদারি করে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস ওই ঘটনার দায় স্বীকার করেছে। টুইটারে সাইট ইনটেল গ্রুপের অ্যাকাউন্ট থেকে এ দায় স্বীকারের কথা জানিয়ে টুইট করা হয়েছে।

এর আগে গত ২৯শে এপ্রিল ঢাকার গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশের আহত হওয়ার ঘটনাটিও কথিত ইসলামিক স্টেট গ্রুপ দায় স্বীকার করেছিলো।পুলিশ তখন আইএসের দাবির বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছিলো।

ওই ঘটনার পর মালিবাগে গত রাতে আবারও পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটলো।মতিঝিল থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শিবলি নোমান সংবাদ মাধ্যমকে জানান, মালিবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ির কাছে রাত ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।''তখন কাছে দাঁড়িয়ে থাকা ট্রাফিক বিভাগের একজন নারী এএসআই পায়ে এবং একজন রিকশাচালক মাথায় আঘাত পান। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

''পুলিশ জানিয়েছে, এ সময় পুলিশের ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে কাছের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপণের সরঞ্জাম এনে আগুন নেভানো হয়।যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার কার্যালয় (এসবি) প্রধান কার্যালয়।

সূত্রঃ বিবিসি এসএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়