Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

প্রকাশিত: ০৯:৫৭, ২৮ মে ২০১৯
আপডেট: ১০:৪৬, ২৮ মে ২০১৯

শ্রীমঙ্গলে গাঁজাসহ তিনজন আটক

আইনিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল ২৭ মে সোমবার  আরামবাগ মুচিপট্টি এলাকার মিলন রবিদাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে  শ্রীমঙ্গল মডেল থানা পুলিশ দলের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন,  আল আমিন হাওলাদার -১৯, মিজান -১৮, রাজু আহমেদ-১৮। আটককৃত প্রত্যেকের বর্তমান ঠিকানা  শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গ্রামে ।
এসআই (নিঃ) সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সাকির হোসেন, এএসআই (নিঃ) বাসুকান্তি দাশ, এএসআই (নিঃ) হুমায়ুন আহমেদ এবং কনস্টেবল সুরঞ্জিতসহপরিচালনা করা হয়।
এ বিষয় থানার এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র হাজরা এই বিষয়টি সংবাদমাধ্যমকে  নিশ্চিত করেন।
 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়