ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ১ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৭, ১ সেপ্টেম্বর ২০২০

দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৫ জন। এ সময় ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৯৫০ জনকে।  

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১৪ হাজার ৩৪৬ জনে। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩১৬ জনে।        

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২১৯ টি।   

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৯০ জন। বর্তমানে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৮ হাজার ১৭৭ জনে দাঁড়িয়েছে ।    

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়