নিজস্ব প্রতিবেদক
পুলিশের তিন সাক্ষী ফের তিনদিনের রিমান্ডে
ফাইল ছবি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওই তিন সাক্ষীকে আদালতে তোলা হয়। তারা হলেন- টেকনাফ উপজেলার মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।
আদালতে তোলার পর চারদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র এএসপি খায়রুল ইসলাম। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতে আনার আগে সদর হাসপাতালে নিয়ে তিনজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৯ আগস্ট টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে পুলিশের করা মামলার এ সাক্ষীদের গ্রেফতার করে র্যাব। পরদিন তাদের আদালতে তোলা হয়। ১২ আগস্ট র্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এ তিন আসামিকে ১৪ আগস্ট র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তার সাতদিনের আবেদনের প্রেক্ষিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























