নিজস্ব প্রতিবেদক
‘সব শহরে বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ড করা হবে’
ফাইল ছবি
দেশের সমস্ত শহরগুলোতে বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ড করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার জুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত হয়ে ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের আয়োজনে যশোরে ওজোপাডিকো স্মার্ট প্রি-প্রেইড মিটার স্থাপনের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দেশের সমস্ত শহরে সরকারের নির্বাচনী ওয়াদা হিসাবে আন্ডারগ্রাউন্ড ক্যাবল নিশ্চিত করা হবে। সরকারের এই চলতি মেয়াদেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যশোর শহরে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপন করা হবে। যা এরইমধ্যে যশোর ওজোপাডিকো কাজ শুরু করেছে।
এই প্রকল্পের আলোচনার পর এতোদিন কেটে গেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন করতে না পারাটা দুঃখজনক বলে উল্লেখ করে তিনি বলেন, সঠিক সময়ে না করতে পারলে ওজোপাডিকোকেই এর দায় নিতে হবে। যত বেশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব হবে তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। বিদ্যুতের কেবল আন্ডারগ্রাউন্ড করলে শহরগুলোর সৌন্দর্য বৃদ্ধি পাবে।
সরকার সারাদেশে ওজোপাডিকোর আওতায়ধীন পর্যায়ক্রমে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম হাতে নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে ৪ কোটি গ্রাহকের মধ্যে বর্তমান সরকারের চলতি সময়ের মধ্যে কমপক্ষে এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে। যা বিভিন্ন বিভাগে পর্যায় ক্রমে কার্যক্রম চলমান রয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























