নিজস্ব প্রতিবেদক
বিদেশ ফেরত ৮৩ বাংলাদেশি কারাগারে
ফাইল ছবি
ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে, তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তুরাগ ধানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তাদের ৫৪ ধারায় গ্রেফতারের তথ্য জানান তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন।
গ্রেফতার ৮৩ জনের মধ্যে রয়েছে দুইজন কাতার থেকে ফেরত, বাকিরা সবাই ভিয়েতনাম থেকে আসা। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























