ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ১ সেপ্টেম্বর ২০২০

বিকল্প শ্রমবাজার খোঁজার সুপারিশ

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রমবাজার যেন সংকুচিত না হয় সে লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিদেশে বিকল্প খোঁজার সুপারিশ করেছে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে শ্রমবাজার যেন সংকুচিত না হয়, সেজন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের অংশ হিসেবে ইতোমধ্যে কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও সিশেলসে কর্মী পাঠানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে স্থায়ী কমিটি। 

করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যেন পুনরায় সে দেশে যেতে পারেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার ওপর জোর দেয়া হয়।

প্রবাসে অবস্থানরত এবং প্রবাসফেরত কর্মীদের সহায়তা করতে বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মধ্যে বিশেষ বরাদ্দের প্রায় ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়েছে। দেশে ফেরত আসা কর্মীদের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড একটি প্রকল্প গ্রহণ করেছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস এবং পংকজ নাথ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়