নিজস্ব প্রতিবেদক
বুড়িগঙ্গা নদীর তীর থেকে ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের নির্দেশ
ফাইল ছবি
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের জন্য নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদারে গুরত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়, এমন প্রকল্প নিতে হবে।
সভায় যশোরের নওয়াপাড়া নদীবন্দরের কার্যক্রমকে আরো বেগবান করতে বিআইডব্লিউটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন খালিদ মাহমুদ চৌধুরী। নওয়াপাড়া বন্দরকে আরো ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রমের পাশাপাশি বন্দর সংলগ্ন নদী খননের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























