ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ১ সেপ্টেম্বর ২০২০

অতিরিক্ত জেলা প্রশাসকের হলেন ৫ কর্মকর্তা

ফাইল ছবি

ফাইল ছবি

প্রশাসন ক্যাডারের ৫ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে তাদের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, গোপালগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান খানকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা সদরের ইউএনও প্রসুন কুমার চক্রবর্তীকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক আনোয়ার উল হালিমকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার আ. ন. ম বদরুদ্দোজকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা, চাটমোহরের ইউএনও সরকার মোহাম্মদ রায়হানকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়