নিজস্ব প্রতিবেদক
ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো কোন সম্পর্কের তুলনা হয় না।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎকার ছিল এটি। তিনি পদোন্নতি পেয়েই কিন্তু দিল্লীতে ফেরত যাচ্ছেন। তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতিতে আমি তাকে অভিনন্দন জানাই।
মন্ত্রী বলেন, তার অবস্থান কালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন ভারতে বহুবছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে আমাদের বিটিভি দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান মালা সেখানে সম্প্রচার হচ্ছে।
ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেটির কাজ শুরু হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে৷ তবে খুব শিগগিরই সেকাজ শুরু হবে।
একই সঙ্গে দুই দেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























