ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ২ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৫৮২, মৃত্যু ৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। একই সময়ে করোনার সংক্রমণে মারা গেছেন আরও ৩৫ জন।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৫১ জনে।        

বুধবার (২ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২০৪ টি।   

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৩৯ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে ।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়