ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২ সেপ্টেম্বর ২০২০

মোট আক্রান্তে সৌদিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

করোনাভাইরাস সংক্রমণে আরও এক ধাপ এগিয়ে এলো বাংলাদেশ। নতুন ২ হাজার ৫৮২ জন আক্রান্ত নিয়ে বৈশ্বিক তালিকায় সৌদি আরবকে ছাড়িয়ে ১৪ তম স্থান দখল করল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার (২ সেপ্টেম্বর) পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ হাজার ৫২৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাতে সরকারি হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

এর দ্বারা দেশটি ছাড়িয়ে গেল মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবকে। যেখানে এখন পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৬৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তের তালিকায় সৌদি আরব ১৫ তম স্থানে নেমে গেছে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৯ জন।

করোনার বৈশ্বিক তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃতের দিকেও তারাই প্রথম। তালিকায় এরপরে যথাক্রমে আছে ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়