নিজস্ব প্রতিবেদক
রফতানি বাণিজ্যে ঐতিহাসিক রেকর্ড হবে: অর্থমন্ত্রী
ফাইল ছবি
জুলাই ও আগস্টে রফতানি বাণিজ্যে দেশে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক (অনলাইন) শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, গত দুই মাসে রেমিট্যান্স যেভাবে উপরের দিকে এগোচ্ছে, ঠিক তেমনিভাবে এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হবে জুলাই ও আগস্টের রফতানি বাণিজ্যে।
তিনি বলেন, সবক্ষেত্রই আমরা ভালোটা পাচ্ছি। আমি মনে করি এটা অব্যাহত থাকবে। এ দেশের মানুষ আমাদের প্রাণশক্তি তাদের কারণেই সব সম্ভব হবে। তারা ব্যবসা বাণিজ্য করছেন তার ফল তারা পাচ্ছেন।
তিনি আরো বলেন, আমাদের অভ্যন্তরীণ রিসোর্স অনেক বেশি। সেগুলোকে আমরা কখনো মূল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারিনি। মূল অর্থনীতিতে তাদের আমরা কম পেয়েছি। এখন আস্তে আস্তে তাদের মূল স্রোতধারায় নিয়ে আসতেছি। এতে অর্থনীতিতে গতিশীলতা আরো অনেক বাড়বে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























