ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:২৯, ২ সেপ্টেম্বর ২০২০

স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন হিন্দু বিধবা নারীরা

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে হিন্দু সমাজে নারীরা উত্তরাধিকার আইনে জীবনস্বত্বে সম্পত্তি পায়, কিন্তু মালিকানাস্বত্ব পায় না। তাই হাইকোর্টে রায় প্রকাশ করে বলা হয়েছে, স্বামীর সব সম্পত্তির ভাগ পাবে হিন্দু বিধবা নারীরা।

বুধবার বিকেলে এমন রায় প্রকাশ করে হাইকোর্ট। বাংলাদেশে হিন্দুদের উত্তরাধিকার কর্তৃক প্রণীত দায়ভাগ সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে ৫৩ জন সাক্ষী এর মধ্যে মাত্র ৫ জন নারী (মৃতের স্ত্রী, কন্যা, মাতা, পিতামহী ও প্রপিতামহী) রয়েছেন, যারা শুধু যতদিন বেঁচে থাকবেন, ততদিন ভোগদখল করতে পারবেন উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি, তবে মালিকানার অধিকার থেকে বঞ্চিত থাকবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়