নিজস্ব প্রতিবেদক
ইউএনওকে কুপিয়ে জখম: কঠোর ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর
ফাইল ছবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্বৃত্তদের দ্রুতই বের করা যাবে বলে ওখানকার এসপি সাহেব আমাকে জানিয়েছেন। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি শক্তিশালী দল কাজ করছে। তারা দ্রুতই আমাদের জানাতে পারবেন।
ঘটনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গতকাল রাতে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে মুখোশ পড়ে দুই ব্যক্তি ইউএনও’র ঘরে প্রবেশ করে। এরপর তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ইউএনওকেই শুধু নয়, তার বাবাকেও আঘাত করা হয়েছে।
তিনি বলেন, হেলিকপ্টার যোগে ইউএনওকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ব্যাপারটি ডাকাতির উদ্দেশ্য হতে পারে বলে আমরা ধারণা করা হচ্ছে। সিসি টিভি ক্যামেরা দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























