ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৩ সেপ্টেম্বর ২০২০

আহত ইউএনওকে দেখতে গেলেন হাসপাতালে প্রতিমন্ত্রী 

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

দুর্বৃত্তদের আঘাতে আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে গেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেন ফরহাদ হোসেন। এ সময় তিনি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 

প্রতিমন্ত্রী আহত উপজেলা নির্বাহী অফিসারের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ আহত উপজেলা নির্বাহী অফিসারের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন। 

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এর পরিচালক উপস্থিত ছিলেন। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়