ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

প্রকাশিত: ১৯:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২০

ইউএনও ওয়াহিদার ওপর হামলায় বিচার দাবি

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

একইসঙ্গে ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দোষীদের বিচারের দাবি জানায় সংগঠনটি। তারা হামলার কারণ অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করেছে।

বৃহস্পতিবার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এ সংগঠনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এবং মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, উপজেলা পর্যায়ে সরকারের সমন্বয়কারী হিসেবে ইউএনওরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একজন ইউএনওর ওপর এরূপ পাশবিক ও নির্মম হামলা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। 

সংগঠনটি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ওয়াহিদা খানমের দ্রুত সুস্থতা কামনা করেছে।
 
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে ঢুকে সন্ত্রাসীরা ইউএনও ও তার বাবাকে কুপিয়ে জখম করে। 

পরে তাকে রংপুরে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে আনা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। 

হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের চিকিৎসকেরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়