ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২০

ইউএনওদের নিরাপত্তায় আনসার নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সরকারি বাসভবনের নিরাপত্তায় আগামী সপ্তাহের মধ্যে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

দুর্বৃত্তদের হামলা আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে দেখে এসে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও জননিরাপত্তা সচিব এবং অর্থ সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইউএনওদের বাড়িতে পাহারা দেওয়ার মতো আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, ইউএনওদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী ইতোপূর্বে নির্দেশনা দিয়েছিলেন। সেটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপাতালের পরিচালক এ সময় উপস্থিত ছিলেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়