নিজস্ব প্রতিবেদক
ইউএনও ওয়াহিদার ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের শরীরের ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।
তিনি রাত ৯টার দিকে জানান, তারা দ্বিতীয়বারের মতো ওয়াহিদাকে অস্ত্রোপচার কক্ষে নিচ্ছেন। এখন অপারেশন করা যাবে। তিনি বলেন, ‘আঘাত অত্যন্ত গুরুতর, মাথায় এমনভাবে আঘাত করা হয়েছে যে খুলির হাড় ভেঙে মস্তিষ্কের ভেতরে ঢুকে গেছে। এ কারণে রক্তক্ষরণ হয়েছে এবং শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গেছে।'
ডা. বদরুল আলম বলেন, ‘তবে তাকে এখনও ৭২ থেকে ৯৬ ঘণ্টার অবজারভেশনে রাখতে হবে। যেকোনও ‘সিচুয়েশনের’ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘তাদের হাসপাতালে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হক। ওয়াহিদাকে দেখে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।’ ভিসি স্যার তাকে দেখে অস্ত্রোপচার করা যাবে বলে সিদ্ধান্ত দিয়ে গেছেন, বলেন অধ্যাপক বদরুল আলম।
এর আগে ওয়াহিদা খানমকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় আনা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























