ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৪ সেপ্টেম্বর ২০২০

৯২ দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন পেলো নিবন্ধনের অনুমতি 

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। 

শুক্রবার তথ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়