ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ৪ সেপ্টেম্বর ২০২০

মানবিক বিবেচনায় খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। তার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে, ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, সরকার ও আওয়ামী লীগ প্রমাণ করেছে দুর্যোগ ও দুর্বিপাকে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদফতর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়াসহ অন্যান্যা ডাক্তাররা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়