ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২০
‘চুরির উদ্দেশ্যে’ ইউএনওর ওপর হামলা: র্যাব
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার দায় স্বীকার করেছেন তিনজন। চুরির উদ্দেশ্যে তারা ওই বাসায় ঢুকেছিলেন বলে র্যাব জানায়। শুক্রবার বিকেলে র্যাব-১৩ এর অপারেশন অফিসার আবু বক্কর সিদ্দিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তবে কারা দায় স্বীকার করেছে এবং এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানায়নি র্যাব। শুক্রবার সন্ধ্যা নাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত জানাবে।
র্যাব কর্মকর্তা জানান, ইউএনও ওয়াহিদা খানমের ভাইয়ের দায়ের মামলায় দিনাজপুর থেকে আটকদের র্যাব-১৩ সদর দপ্তরে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তারা এ ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন।
এর আগে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তার ভাই মামলা দায়ের করেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























