ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ৪ সেপ্টেম্বর ২০২০

ফুটপাতে কিছু পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিলামে দেয়া হবে

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়া হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ডিএনসিসির কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন তিনি।

মেয়র বলেন, ‘ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আগামী ৭ সেপ্টেম্বর থেকে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে।

সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে। অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়