ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১০:০৪, ৫ সেপ্টেম্বর ২০২০

মসজিদে এসি বিস্ফোরণ : মুয়াজ্জিনসহ দগ্ধ ১১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের মুয়াজ্জিনও। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিস্ফোরণে দগ্ধ অন্যান্য মুসল্লিরা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া আছে। আহতদের অধিকাংশের শরীরে ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে মৃতদের নাম এখনও জানা যায়নি।

শুক্রবার রাত সাড়ে আটটার দিতে নারায়ণগঞ্জের তল্লারবাগ বাইতুর মামুর মসজিদে এসি বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়