ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৫, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১০:১৬, ৫ সেপ্টেম্বর ২০২০

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।’

এর আগে আগে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা জানতে তার নম্বরে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ভালো আছি। হাসপাতালে ভর্তি আছি।’

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়