ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:১৯, ৫ সেপ্টেম্বর ২০২০

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

একজন সত্যিকারের দেশ প্রেমিক আবু ওসমান চৌধুরীর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে আবু ওসমান চৌধুরীর ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে এই বীর সেনানীর অনবদ্য ভূমিকা সবসময় আমাদের প্রেরণা যোগাবে। -শাহাব উদ্দিন এমপি

শনিবার মহান মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর কমান্ডার, একজন সত্যিকারের দেশ প্রেমিক আবু ওসমান চৌধুরীর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে আবু ওসমান চৌধুরীর ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে এই বীর সেনানীর অনবদ্য ভূমিকা সবসময় আমাদের প্রেরণা যোগাবে।

মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়