ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২০

মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৪

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে মসজিদের মুয়াজ্জিন ও দুই শিশু রয়েছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল শনিবার দুপুর দেড়টার দিকে এ কথা জানান।

তিনি বলেন, ‘এ ঘটনায় চিকিৎসাধীন জয়নাল (৫০) ও মাইনউদ্দিন (১২) নামের আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।’

এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিল। বাকি যারা ভর্তি আছেন, তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।’

এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), যুবায়ের (৭), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮) সাব্বির (২১), রাশেদ (৩৪), কুদ্দুস ব্যাপারী (৭২), জয়নাল (৫০) ও মাইনউদ্দিন (১২)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়