নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:০৯, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:০৯, ৫ সেপ্টেম্বর ২০২০
দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ পরীক্ষার নির্দেশ
ফাইল ছবি
দেশের সব মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার দুপুরে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়।
একইসঙ্গে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তিতাসের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন।
প্রাথমিকভাবে এসি বিস্ফোরণের কথা বলা হলেও অনেকে দাবি করছেন মসজিদে গ্যাসের লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























