ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ৫ সেপ্টেম্বর ২০২০

এসি বিস্ফোরণ নাকি নাশকতা তা তদন্ত করা হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাকি নাশকতা হয়েছে তা তদন্ত করে দেখা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকাসহ যে সব দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিল, আবারও তারা বাধ্য হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে। করোনা পরিস্থিতি বিবেচনা করে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়