ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ৫ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ: নিহতদের মরদেহ হস্তান্তর শুরু

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় নিহত ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শনিবার বিকেল ৩টা থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত থেকে মরদেহ হস্তান্তর করেন।

নিহতরা হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮) তার ভাই সাব্বির (২১) কুদ্দুস বেপারী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭) এবং জামাল (৪০), জুবায়েদ (৭),  রাসেদ (৩০), কাঞ্চন হাওলাদার (৪০), জয়নাল আবেদিন (৩৮), নয়ন (২৭) ও মাইনুদ্দিন (১২)। মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হচ্ছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়