ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ৫ সেপ্টেম্বর ২০২০

ইউএনওর ওপর হামলা

দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে হামলার ঘটনায় আটক দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শনিবার সকাল ১০টায় আসামি দু’জনকে রিমান্ড চেয়ে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতরাতে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করে র‍্যাব। শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রধান আসামি আসাদুল ইসলামকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। এছাড়া শনিবার রাত ১টা ৪০ মিনিটে র‍্যাব-১৩ এর ডিএডি বাবুল খানের নেতৃত্বে মামলার দ্বিতীয় আসামি উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রংমিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু চন্দ্র দাসকে (২৮) ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়।পরে শনিবার সকালে আসামি দু’জনকে রিমান্ড চেয়ে দিনাজপুরের আদালতে পাঠানো হয়।

অপরদিকে মামলার প্রধান আসামি উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) অসুস্থ থাকায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানায় ঘোড়াঘাট থানা পুলিশ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়