নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ে রের্কড পরিমাণ লেনদেন
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো ডিজিটাল সেবার সুফল গ্রহণের মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জুলাই মাসে নতুন রেকর্ড তৈরি হয়েছে। মাসটিতে ৬২ হাজার ৯৯৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা অতীতের সব রেকর্ড অতিক্রম করে সর্বোচ্চ।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, লেনদেনের পরিমাণ আগের মাসের (জুন) তুলনায় ৪০ দশমিক ৫ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেশি। প্রায় এক দশক আগে চালু হওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ১৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন ৫০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।
এর আগে সর্বোচ্চ ৪৭ হাজার ৬০১ কোটি টাকা লেনদেন হয়েছে চলতি বছরের মে মাসে।
লেনদেন ও অ্যাকাউন্টের সংখ্যার দিক থেকে দেশের বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, এটি সম্ভব হয়েছে এমএফএস সেবাদানকারী এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মিলিত প্রচেষ্টায়। তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে চলা মন্দা থেকে অর্থনীতি ধীরে ধীরে যে পুনরুদ্ধার হচ্ছে, তার ইঙ্গিত দেয় এমএফএসর মাধ্যমে বিপুল লেনদেন।
ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মানুষ আগের চেয়ে এখন ঘরে বসে ব্যাংকিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ফলে এমএফএসর বন্ধ থাকা হিসাব চালুর সংখ্যা আগের মাসের তুলনায় জুলাই শেষে ৪ দশমিক ২৭ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























