ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১:১১, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:২৮, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:২৮, ৫ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৪ তদন্ত কমিটি
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৪ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস ও বিদ্যুৎ বিভাগ চারটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। সে কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে। অন্যদিকে, তিতাসের জেনারেল ম্যানেজার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মো.আব্দুল ওয়াহাব তালুকদারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসন এবং তিতাসের দুটি কমিটিই ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল শনিবার সন্ধ্যার দিকে বাহাউদ্দিনের মৃত্যুর কথা জানান।
এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিল। বাকি যারা ভর্তি আছেন, তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), যুবায়ের (৭), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮) সাব্বির (২১), রাশেদ (৩৪), কুদ্দুস ব্যাপারী (৭২), জয়নাল (৫০), মাইনউদ্দিন (১২), কাঞ্চন হাওলাদার (৪০), নয়ন (২৭), রাসেল (৩০), বাহাউদ্দিন (৬০), মসজিদের ইমাম মো. আব্দুল মালেক (৬০) ও মিজান (৩৪)।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়। এতে ওই মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























