নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১৮:০৩, ৬ সেপ্টেম্বর ২০২০
রাজধানীতে ২৫ ট্রাক অবৈধ পলিথিন জব্দ
অবৈধ ও অনুমোদনহীন পলিথিনের মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে এনএসআই ও র্যাব। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দেবিদাস ঘাট লেন, চকবাজারে এই অভিযান পরিচালনা করা হয় ।
র্যাব-০৩ ও এনএসআই এর সহযোগিতায় সিনিয়র এ এস পি রবিউল ইসলামের পরিচালনায়, ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর উপস্থিতিতে দেবিদাস ঘাট চকবাজারের অবৈধ ও অনুমোদনহীন পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান সফলভাবে শেষ হয়েছে। তবে জব্দ ও সিলগালার কার্যক্রম চলমান রয়েছে।
অভিযান চলাকালে ১ লাখ ত্রিশ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার বাজার ক্রয়মূল্য আনুমানিক ২কোটি টাকা জব্দ করা সহ ১০ জন শ্রমিক / কর্মচারীকে আটক করা হয়।
অভিযান চলাকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মোতালেব বাধা দেয়ার চেষ্টা করলে র্যাব-০৩ এর সহায়তায় কঠোর ভাষায় দমন করা হয়।
এ বিষয়ে বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা প্রায় ২৫ ট্রাকের মতো অবৈধ ও নিষিদ্ধ পলিথিনের সন্ধান পেয়েছি। এখন পর্যন্ত ছয়টি কারখানায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতারসহ প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং ৫টি কারখানা সিলগালা করা হয়েছে। এসব কারখানার মালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
ঘটনরা বিবরণ
জানা যায়, গত দুই সপ্তাহ ধরে বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণ শেষে রোববার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টায় র্যাব-০৩ এর সহোযোগিতায় সিনিয়র এ এস পি রবিউল ইসলামের পরিচালনায়, ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এর উপস্থিতিতে দেবিদাস ঘাট চকবাজারের অবৈধ ও অনুমোদনহীন পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়।
রাত ১ টায় ফ্যাক্টরিগুলি কর্ডোন করে রাখা হয় এবং ভোর ৭টায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আসরাব-এর উপস্তিতিতে র্যাবের মেজিস্ট্রেটভ পলাশ কুমার বসু একযোগে ৫টি ফ্যাক্টরিতে অভিযান শুরু করেন। যা দুপুর ১২টায় শেষ হয়।
অভিযান চলাকালে ফ্যাক্টরিগুলিতে ১ লাখ ত্রিশ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যাজব্দ করা হয়। যার বাজার ক্রয়মূল্য আনুমানিক ২ কোটি টাকা। এ সময় ১০ জন শ্রমিক ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
পরিবেশ দূষণে ব্যবহৃত পলিথিন বিরোধী অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























