ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২০

পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৮ সেপ্টেম্বর

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। এদিন আদালতে সাক্ষ্য দেন পুলিশ পরিদর্শক শাইরুল ইসলাম, উপপরিদর্শক সুধাশন সরকার ও মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান।

এদিন আরিফুজ্জামানের সাক্ষ্য ও জেরা শেষ না হওয়ায় ৮ সেপ্টম্বর পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে মামলার ১২ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১২ জনকে।

গত ২২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়