ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫৯২, মৃত্যু ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। সেই সাথে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৫৯২ জনকে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৭৯ জনে।           

রোববার (৬ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৩৫৪ টি।   

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৩ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে ।    

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়