নিজস্ব প্রতিবেদক
বিসিকে শিল্প কারখানা ব্যতীত অন্য স্থাপনা রাখা যাবে না
ফাইল ছবি
বিসিক শিল্প নগরীগুলোতে শিল্প কারখানা ব্যতীত অন্য কোনো ধরনের স্থাপনা না রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, রূপকল্প ২০৪১’ এবং টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্যসমূহ অর্জনে পরিবেশবান্ধব শিল্পখাতের বিকাশে বিসিককে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে। শিল্পনগরীগুলোর খালি প্লটে নতুন শিল্প-কারখানা স্থাপনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জেলা পর্যায়ে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করতে হবে।
রোববার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবন শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।
বিসিকের পরিচালক ড. মোহা. আব্দুস ছালামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান।
প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, স্থানীয় কাঁচামালভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে বিসিককে আরো মনোযোগী হতে হবে। একইসঙ্গে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য শিল্প নগরীগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে জমি দেয়া ও প্রয়োজনীয় ঋণ সহায়তা নিশ্চিত করতে তাগাদা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শিল্পনগরীতে স্থাপিত কারখানাগুলোর উদ্যোক্তারাসহ নতুন উদ্যোক্তারা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিসিকের শিল্পনগরীর কর্মকর্তাদের সচেতন থাকতে হবে। উদ্যোক্তাদের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। প্রতিটি শিল্প নগরী যাতে পরিবেশবান্ধব হয় সে বিষয়ে বিসিকের তদারকি আরো জোরদার করা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, সময়, ব্যয় ও পরিদর্শন কমিয়ে সহজেই উদ্যোক্তাদের কীভাবে সেবা পৌঁছে দেয়া যায় সেই লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বিসিক জেলা, আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের ৮৪ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- বিসিকের পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান, পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ ও উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেলোয়ার হোসেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























