নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ৬ সেপ্টেম্বর ২০২০
মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের শোক
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।
রোববার হাইকমিশন এক বার্তায় এ শোক প্রকাশ করে।
এতে বলা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে মর্মান্তিক বিস্ফোরণে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি অস্ট্রেলিয়া হাইকমিশন গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা আশা করছি দগ্ধরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরইমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের আবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























