ডেস্ক নিউজ
পেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে অভিযান-জরিমানা
চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে ও স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মূল্যবৃদ্ধি বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযানে ১০ আড়তদারকে জরিমানা করা হয়।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাতুনগঞ্জে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ও উমর ফারুক।
অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি এবং ইনভয়েস না রেখে বিক্রির প্রমাণ মেলায় ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।
খাতুনগঞ্জে বিভিন্ন আড়তে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম থাকায় মেসার্স বরকত ভান্ডার, মেসার্স গোপাল বাণিজ্য ভান্ডার, মেসার্স হাজী মহিউদ্দিন সওদাগর, মেসার্স সেকান্দার অ্যান্ড সন্স, মোহাম্মাদীয়া বাণিজ্যালয়, মোহাম্মদ জালাল উদ্দীনকে ১০ হাজার টাকা এবং গ্রামীণ বাণিজ্যালয়, আরাফাত ট্রেডার্স, মেসার্স বাগদারিক করপোরেশনের এই তিন আড়তদারকে পাঁচ হাজার ও শাহাদাত ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, গত কয়েক দিন ধরে পেঁয়াজের দাম প্রতিকেজি ২০ টাকা বৃদ্ধি করে ৪০-৪৫ টাকায় বিক্রি করছিল কিছু অসাধু আড়তদার। পেঁয়াজের আড়তে সরেজমিনে অভিযানে গেলে আড়তদাররা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা জানায়, আমদানিকারকের নির্দেশনা অনুযায়ী তারা কমিশনে ব্যবসা করে। তাই দামের ব্যাপারেও নির্দিষ্টতা নেই। অভিযানে আড়ত অনুযায়ী তাদের দামেও ভিন্নতা পরিলক্ষিত হয়। তাই তাদের জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, দামের লাগাম টানতে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে পেঁয়াজের দাম বৃদ্ধির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























