নিজস্ব প্রতিবেদক
ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ল
ফাইল ছবি
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এর আওতায় ১০ সেপ্টেম্বর থেকে একজন গ্রাহক প্রতিদিন পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়ে রোববার এক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। একবার লেনদেন করতে পারবেন সর্বোচ্চ এক লাখ টাকা। দৈনিক মোট ১০টি লেনদেন করা যাবে।
প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। প্রতিবার লেনদেন করা যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। দৈনিক মোট ২০টি লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এত দিন একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ পাঁচটি লেনদেন করতে পারতেন এবং প্রতিবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। প্রতিবার এক লাখ টাকা করে মোট ১০টি লেনদেন করা যেত।
রোববার এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেনের ঊর্ধ্বসীমা পুনর্নির্ধারণ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, ‘সম্প্রতি এনপিএসবির আওতাধীন ব্যাংকগুলোর তথ্যপ্রযুক্তিনির্ভর আন্তঃব্যাংক সেবা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠায় এবং লেনদেন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপেক্ষিতে এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) লেনদেনের এই সীমা বাড়ানো হয়েছে।’
২০১৭ সালের ২ নভেম্বর বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু হয়। এই সেবার মাধ্যমে গ্রাহক ঘরে বসে যেকোনো সময় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























