নিজস্ব প্রতিবেদক
বিশ্বসেরা ১০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মেরিনা
ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০–এ স্থান করে নিয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম। তিনি ১০ জনের মধ্যে তৃতীয় স্থান পেয়েছেন।
২ সেপ্টেম্বর প্রসপেক্টে প্রকাশিত এক প্রতিবেদনে ভোটাভুটির মাধ্যমে ৫০ থেকে শীর্ষ ১০ জনের নির্বাচিত হওয়ার কথা জানানো হয়। এ তালিকায় শীর্ষ স্থান পেয়েছেন ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
গত ১৪ জুলাই ৫০ জন সেরা চিন্তাবিদের তালিকা প্রকাশ করে ব্রিটিশ সাময়িকীটি। সেখান থেকে শীর্ষ ১০ জনকে বাছাই করতে ২০ হাজার ভোট গ্রহণ করা হয়। যেখানে শৈলজার পর জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
তালিকায় তাদের পরে তৃতীয় স্থান পান মেরিনা তাবাশ্যুম। প্রসপেক্টে তার সম্পর্কে বলা হয়, এক বাস্তব সমস্যার দিকে মনোনিবেশ করেছেন তিনি। আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সে উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা করেছেন।
ঢাকার দক্ষিণখানে শৈল্পিক নকশার মসজিদের জন্য ২০১৮ সালে স্থপতি হিসেবে জামিল প্রাইজ পান মেরিনা তাবাশ্যুম। এর আগে ২০১৬ সালে একই নকশার জন্য তিনি সম্মানজনক আগা খান পুরস্কার পান। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশাকৃত বায়তুর রউফ নামের মসজিদটি নির্মিত হয় ২০১২ সালে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখার জন্য শৈলজা এবং জেসিন্ডাকে নির্বাচিত করা হয়। করোনা সংক্রমণ রোধে ভারতের কেরালা মডেল বৈশ্বিক স্বীকৃতি পায়। কেরালার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শৈলজা করোনাভাইরাস থেকে রাজ্যটির মানুষের সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখেন। একইভাবে করোনা সংক্রমণ রোধে নিউজিল্যান্ডের সফলতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। যার নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
তালিকায় চতুর্থ স্থানে আছেন আফ্রিকান-আমেরিকান দার্শনিক কোরনেল ওয়েস্ট। বাকিরা হলেন ব্রাজিলের রাষ্ট্রবিজ্ঞানী ইলোনা জ্যাবো দে কার্ভালহো, ইতিহাসবিদ ওলিভেট ওটেলে, মার্কিন ভূগোলবিদ রুথ উইলসন গিলমোর, বেলজিয়ামের দার্শনিক ফিলিপ্পে ফন প্যারিস, নেদারল্যান্ডসের শিক্ষাবিদ মার্ক পোস্ট ও পোলিশ-ব্রিটিশ জীববিজ্ঞানী ম্যাগডালিনা জারনিকা গোয়েৎস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























