নিজস্ব প্রতিবেদক
আগস্ট মাসে পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ
ফাইল ফটো
মহামারির ধাক্কায় গত এপ্রিল, মে ও জুন মাসে রপ্তানি কমলেও জুলাইয়ে দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি হয়। আগস্টে এসে রপ্তানি ৪ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। ওই মাসে রপ্তানি হয়েছে ২৯৬ কোটি ৭১ লাখ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল (৬ সেপ্টেম্বর) রোববার আনুষ্ঠানিকভাবে রপ্তানির এসব তথ্য প্রকাশ করেছে।
ইপিবির তথ্য তথ্যানুসারে দেখা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ২ মাসে ৬৮৭ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় আগের ২০১৯–২০ অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ১৭ শতাংশ বেশি। আগের অর্থবছরের প্রথম ২ মাসে ৬৭৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পাট ও পাটপণ্যের রপ্তানি বেড়েছে ৪৯ দশমিক ৬৪ শতাংশ। রপ্তানি হয়েছে ১৯ কোটি ৫৩ লাখ ডলারের। পাটের মতো কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। অর্থবছরের প্রথম ২ মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্যে ১৭ কোটি ৮২ লাখ ডলারের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৬৪ শতাংশ। কিন্তু পাট ও পাটপণ্যের রপ্তানি বাড়লেও সরকারি পাটকলগুলো ১ জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ঘুরে দাঁড়াতে পারছে না। অর্থবছরের প্রথম ২ মাসে ১৫ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৫৪ শতাংশ কম। গত বছরের জুলাই-আগস্টে সাড়ে ১৮ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছিল।
চলতি অর্থবছরের প্রথম ২ মাসে ৫৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে দশমিক শূন্য ৬ শতাংশ কম। সামগ্রিকভাবে পোশাক রপ্তানি কমলেও নিট পোশাকের রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাকের রপ্তানি কমেছে প্রায় ৭ শতাংশ।
অবশ্য গত মাসের পোশাক রপ্তানির তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের বরাত দিয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছিল আগস্টে ৩৩৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আর বিজিএমইএর হিসাবের চেয়ে ৯০ কোটি ডলার কম পোশাক রপ্তানি হয়েছে বলে জানিয়েছে ইপিবি। তবে বিষয়টির কোনো সমাধান গতকাল পর্যন্ত হয়নি।
জিএম/ আইনিউজ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























