ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২০

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী প্রার্থীদের মনোনয়ন 

কাজী মনিরুল ইসলাম মনু ও আনোয়ার হোসেন হেলাল: ফাইল ফটো

কাজী মনিরুল ইসলাম মনু ও আনোয়ার হোসেন হেলাল: ফাইল ফটো

আসন্ন ১৭ অক্টোবর উপনির্বাচনে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। আসন দুটির মধ্যে, ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। আর নওগাঁ ৬-এ মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল।

সোমবার (৭ সেপ্টেম্বর)  নিজ বাসা থেকে এক ভিডিও কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাজী মনিরুল ইসলাম মনু:  কাজী মনিরুল ইসলাম মনু রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী কাজী পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন।

পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরেই তার রাজনীতিতে যোগদান। ১৯৬৯ সালে জগন্নাথ কলেজে পড়া অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে মনুর হাতেখড়ি। সাংগঠনিক দক্ষতায় কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

আনোয়ার হোসেন হেলাল: আনোয়ার হোসেন হেলাল নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

প্রসঙ্গত, গত ৬ মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি। কোনো আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

দুই আসনে ভোট হবে ইভিএমে:

নির্বাচন কমিশনের ঘোসিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনে ভোট হবে ইভিএমে।  আগ্রহী প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২০ সেপ্টেম্বর বাছাইয়ের পর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

জিএম ইমরান হোসেন/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়