নিজস্ব প্রতিবেদক
গ্যাস লিকেজের কারণেই নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ
ফাইল ফটো
নারায়ণগঞ্জ মহানগরীর তল্লা এলাকায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের কারণ এসি নয় বলে তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। বিস্ফোরণের ঘটনা তদন্তে গঠিত একাধিক কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।
যুগান্তরের এক খবরে বলা হয়, প্রাথমিকভাবে সবাই এসি বিস্ফোরিত হয়ে তল্লার ওই মসজিদে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও পরে জানা যায় গ্যাস লিকেজের কারণেই ওই বিস্ফোরণ ঘটে।
ইতিমধ্যে মসজিদের একটি এসি খুলে দেখা হয়েছে। সেখানে দেখা যায়, আগুনে এসির ওপরের কভার নষ্ট হলেও এর ভেতরের সব কিছুই ঠিক আছে। এসি বিস্ফোরণ হয়নি।
তদন্ত কমিটি কাজ করছে। বিদ্যুৎ, গ্যাসসহ সব কিছুই পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। গ্যাসের লাইনে লিকেজের বিষয়ে আজ মাটি খুঁড়ে দেখা হবে মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন আছে কিনা।
তদন্ত কমিটির সদস্যরা বলছেন, এ বিষয়ে আগভাগে কোনো কিছু বলা যাচ্ছে না। সব থেকে বড় সমস্যা আহত যাদের সঙ্গে আমরা কথা বলব, তাদের অনেকেই মারা গেছেন। তবে আমরা চেষ্টা করছি প্রকৃত ঘটনা বের করতে।
প্রসঙ্গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার তল্লা চামারবাড়ি বাইতুস সালাত জামে মসজিদে ছয়টি এসির বিস্ফোরণের ঘটনা ঘটে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে।
জিএম/ আইনিউজ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























