নিজস্ব প্রতিবেদক
আজ অধিবেশনে অংশ নিবেন ৯৩ সংসদ সদস্য
ফাইল ছবি
কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ৯৩ জন সংসদ সদস্য অংশ নিতে পারবেন। সংসদের অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই তালিকা করা হয়েছে।
করোনাকালের অধিবেশন হিসেবে আগের দুইটি অধিবেশনের মতো এবার অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যদের সংসদের যাওয়ার জন্য উৎসাহ দেয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরে সংসদে যান। স্পিকারসহ উপস্থিত সংসদ সদস্যরাও মাস্ক পরেছিলেন। আর সবার জন্য নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছিল।
এ বিষয়ে সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন বলেন, ‘করোনার কারণে সংসদে যাওয়ার জন্য এমপিদের তালিকা করা হয়। কিন্তু অন্যরা যে আসতে পারবেন না বিষয়টা তা নয়। স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেই ৯৩ জন সংসদ সদস্যকে আসতে বলা হয়েছে। আগামীকাল আবার অন্যরা সুযোগ পাবেন।’
জানা গেছে, করোনাকালের এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) এটি শেষ হওয়ার কথা হয়েছে।
এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসাবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























