নিজস্ব প্রতিবেদক
চলে গেলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী আর নেই। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, জিয়াউদ্দিন তারিক করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই সন্তান ও স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জিয়াউদ্দিন তারিক আলীর ভাগনি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালিহা আহমেদ। তিনি সোমবার বলেন, “দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনা আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।”
দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মালিহা আহমেদ। তিনি বলেন, “উনি মরণোত্তর দেহদান করে গেছেন। কিন্তু করোনা রোগীর দেহদান করা যাবে কি-না? এই ব্যাপারে ওনার পরিবার ও চিকিৎসকেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”
জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























