ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৪:৩২, ৭ সেপ্টেম্বর ২০২০

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো খুলনার এমপি বাবুকে

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবুকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

সোমবার জরুরি ভিত্তিতে খুলনা থেকে তাকে ঢাকায় আনা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ঢাকায় আনার পর এমপি আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট এমপি আক্তারুজ্জামানের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়